আগ্রা ফোর্ট
(স্থানীয়দের কাছে লাল কেল্লা)
(অনিন্দিতা, অরুন, শুক্তি এবং আমি)
২২।০১।২০১৭- সকালে
দীর্ঘদিন ধরেই বেণারস যাবার ইচ্ছে, হতে হতেও হচ্ছিল না তাই এবার এই বড় ছুটিটা পেয়ে শুক্তি ফোন করল ছোটবোনকে, সঙ্গে সঙ্গেই রাজী। অন্য কোন ট্রেনের টিকিট না পেয়ে অনেকের সাবধানবাণী সত্ত্বেও টিকিট কাটা হল প্রতাপ এক্সপ্রেসে। ২০ তারিখ রাত ১০,২৫এ কলকাতা স্টেশন থেকে ছাড়বে পৌছাবে ২১ তারিখ বিকেল ৫,৪৫ এ।প্রথম ধাক্কাঃ ওলাতে খানিকটা যেতেই মেসেজ দেখলাম গাড়ী আড়াই ঘন্টা লেটে ছাড়বে। চারজন আছি, আড্ডাতেই কেটে যাবে।
দ্বীতিয় ধাক্কাঃ স্টেশনে নামতেই বাজীর(ছোটছেলে) ফোন তার মাকে, "বাবাকে জিজ্ঞেস কর সব মনে করে নিয়েছে কি না?" মানি ব্যাগ আর সেলফোন যাতে হোটেল/ট্রেন বুকিং'এর সব তথ্য রয়েছে, ফেলে গিয়েছি। ওলা নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি।
তৃতীয় ধাক্কাঃ বোর হতে হতে দেড়টা নাগাদ জানা গেল ট্রেন চারটে নাগাদ ছাড়বে, ভাল খবর চারটে নয় ঠিক তিনটে চল্লিশে ছাড়ল ট্রেন।
গোটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন পৌছানোর আশা প্রায় ছেড়েই দিয়েছি, পরের দিন অর্থাৎ ২২ তারিখ সকাল ৬,২০ তে পৌছালাম আগ্রা ফোর্ট। আহ!!!! শেষ পর্যন্ত্য পৌছালাম।



































































দারুন হয়েছে ছবি গুলো... A to Z দেখা হয়ে গেল... আমি যেবার আগ্রা গেলাম সেবার ট্রেন ২৫ ঘন্টা দেরীতে আগ্রা ফোর্ট পৌছেছিল..
ReplyDeleteValo tulechho. Caption dite parle aro poriskar kore bojha jeto.
ReplyDeleteকিছুদিন আগেই আগ্রা থেকে ঘুরে এলাম। কিন্তু কিছু সমস্যার জন্যে শুধু তাজমহল দেখেই ফিরে আসতে হলো। আগ্রা ফোর্টে আর যাওয়া হলো না। তবে সেখানে না যেতে পারার দুঃখটা এই ছবিগুলো দেখার পর কিছুটা হলেও প্রশমিত হলো।
ReplyDelete