মৌতর, বান্দা (বাঁদা) আর চেলিয়ামা
৫.১১.২০১৭
সাগিরবাবু, আমাদের গাড়ীর ড্রাইভার, সেদিনই প্রথম ট্যুরিস্ট গাড়ী চালাতে এলেন। অনেককে অনেক জিজ্ঞাসাবাদ করে সব জায়গার দিক নির্দেশ নিয়ে তিনি গাড়ী ছাড়লেন কাশীপুর রাজবাড়ির (
আলাদা ব্লগ) উদ্দেশ্যে। সেখানে অন্য ড্রাইভারদের আরেকপ্রস্থ জিজ্ঞাসাবাদের পর গাড়ী চলল বান্দার দিকে। পথে জয়চন্ডী স্টেশন, ভারী সুন্দর।
 |
| মন্দিরের আদলে জয়চন্ডী রেল স্টেশন। |
 |
| স্টেশন থেকে জয়চন্ডী পাহাড় |
 |
| জয়চন্ডী পাহাড় |
পাহাড়ের ওপরের মন্দিরটির ছবি আগে দেখে ওপরে ওঠার আগ্রহ হারিয়ে গেছিল, তাই ওখান থেকেই অন্য ড্রাইভারদের আরেকবার জিজ্ঞাসাবাদের পর সোজা রওনা হলাম বান্দার উদ্দেশ্যে। পৌছালাম মৌতরে। হা হতস্মি, কোথায় সেই ৭৫ ফুট লম্বা অসাধারণ সুন্দর সেই দেউল, সামনে মন্ডপ। একটা পঞ্চরত্ন মন্দির আছে বটে, সামনে সামিয়ানা টাঙ্গানো। আর আছে একটা শতাধিক বছরের (লোকমুখে শোনা দেখে বোঝার জো নেই) পুরানো কালিবাড়ী। ঝকঝকে রঙ, বিশাল ভীড়। ছবি নেই।
 |
| মৌতর |
 |
| সামনে সামিয়ানা টাঙ্গানো |
এবার নিজেকেই মাঠে নামতে হল। গোটা কয়েক বৃদ্ধ লোকেদের জিজ্ঞাসা করার পরে পাওয়া গেল দেউলঘেরার সন্ধান। সন্ধান দিলেন সাথে সাথে এটাও বললেন ওখানে কেন যাচ্ছি, কোন মুর্ত্তি নেই, পূজাও হয়না। বুঝলাম ঠিক জায়গার সন্ধান পেয়ে গেছি। দু/তিন কিলোমিটার দূরে গ্রামের উচু নীচু রাস্তা ধরে গিয়ে পৌছালাম। সত্যিই প্রথম দর্শনেই বাকরুদ্ধ হয়ে গেলাম শুধু আমি নই সঙ্গীদের উচ্ছাস শুনে বুঝলাম ওদেরও Love at first sight. হবেই বা না কেন, চারপাশে জংগলের মধ্যে মাথা উচু করে আনুমানিক ৯ শ বছর ধরে তিনি দাঁড়িয়ে আছেন আমাদের অপেক্ষায়।
It is a rekha Deul of triratha variety in sand stone. The ground plan is star shaped. Internally the cella is square with a rectangular Mukhamandapa or Jagamohana. The Temple is richly decorated, the themes being creepers, scroll work and stylised chaitya window. The Temple is datable to c.11th century AD.- asikolkata.in
বান্দার দেউল
একটি ১৪ফুট X ১৪ ফুট X ৭২ ফুট আয়তনের বর্গক্ষেত্রাকার রেখদেউল। দেউলের নিম্নতলের চত্বর আনুমানিক দেড়শ ফুট চওড়া ও আড়াইশো ফুট লম্বা। চত্বরের পূর্ব দিকে পাথর দিয়ে বাঁধানো সিঁড়ি ও উত্তরদিকে পাথরের স্তম্ভ হেলানো অবস্থায় বর্তমান। দেউলের সামনের দিকে আঙ্গিনায় আনুমানিক কুড়ি ফুটের একটি মন্ডপ রয়েছে, যার সামনের দিকে পাথরের স্তম্ভ বর্তমান। দেউলের পশ্চিম প্রান্তে আনুমানিক চার ফুট চওড়া আঙ্গিনার প্রবেশ পথ রয়েছে। উত্তরদিকে মূল দেউলের প্রবেশ পথ রয়েছে। দেউলের বেরিয়ে থাকা পাথরের রঙ খয়েরি ও ভেতরের সমান্তরাল পাথর বাদামী ধূসর বর্ণের। দেউলের পূর্ব দেওয়ালে পশ্চিমদিকে মুখ করে আনুমানিক দেড় ফুট উচ্চতার একটি পূর্ণাঙ্গ মকর মূর্তি বর্তমান এবং উপরের দিকে লতা, পাতা, ফুল ও একটি পাখির চিত্র বর্তমান। দেউলের তিন দেওয়ালে তিন ফুট চার ইঞ্চি দৈর্ঘ্যের ও দুই ফুট প্রস্থের তিনটি কুলুঙ্গী বর্তমান। মন্দিরের চূড়ায় একটি শতদল পদ্মের ভাস্কর্য বর্তমান। দেউলের তিন ফুট প্রস্থ ও সাড়ে ছয় ফুট উচ্চতার প্রবেশ পথ বর্তমান। দেউলকক্ষের ভেতরে পূর্ব ও পশ্চিম দেওয়াল ঘেঁষে সাড়ে ছয় ফুট দৈর্ঘ্যের, তিন ফুট প্রস্থের ও আড়াই ফুট উচ্চতার একটি বেদীমূল বর্তমান। গর্ভগৃহের প্রবেশ দ্বারের মাপ চৌদ্দ ইঞ্চি দৈর্ঘ্য ও তেরো ইঞ্চি প্রস্থ।
সৌজন্যেঃ উইকিপেডিয়া
 |
| পাশ থেকে (রাস্তায় নেমেই) |
 |
| সামনে থেকে |
 |
| সামনে থেকে |
 |
কোনাকুনি
|
 |
| বান্দা মন্দিরের ভূমি নকশা। সৌজন্যেঃ বাংলাপেডিয়া স্থাপত্যশিল্প |
No comments:
Post a Comment